| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাইয়ে মার্কেট দখল ও ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-03-2026 ইং
  • 1099 বার পঠিত
মিরসরাইয়ে মার্কেট দখল ও ব্যবসায়ীকে  হত্যার হুমকির অভিযোগ
ছবির ক্যাপশন: মিরসরাইয়ে মার্কেট দখল ও ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ


মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজারে বিটুমিন ব্যবসায়ী কাজী মোহাম্মদ রেজাউল করিমকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার ছেলে সানজিদ আফফানের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) সকালে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন বিটুমিন ব্যবসায়ী কাজী মোহাম্মদ রেজাউল করিম।

ব্যবসায়ী কাজী মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেন, গত ২১ মার্চ সকালে মিঠাছরা বাজারে আমাদের মালিকানাধীন আলহাজ্ব কাজী নূর মোহাম্মদ মার্কেট জোর পূর্বক দখল করার চেষ্টা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের ছেলে মো. সানজিদ আফফান। তার সাথে দুইজন স্ব^সস্ত্র আনসার সদস্য ছিলো। ২০২২ সালে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন আমাদের এই মার্কেটটি জোর করে দখলের চেষ্টা করে এবং আমার বড় ভাইকে সন্ত্রাসী হামলা করে মারা গেছে ভেবে ফেলে রেখে যায়। এই ঘটনায় তখন আমরা আদালতে একটি মামলা দায়ের করি।

তিনি আরও বলেন, জসিম উদ্দিনের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে সে পলাতক। জসিমের ছেলে সানজিদ আফফান একটি বেসরকারি টিভি চ্যানেলের পরিচালক। ঈদের দিন সে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। সন্ত্রাসী কার্যক্রম দামা-চাপা দিতে একুশে টিভিতে আমার সম্মানহানি করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছে।

এই বিষয়ে সানজিদ আফফান বলেন, রেজাউল করিমের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। ওইদিন মূলত মিঠাছরা বাজারে আমাদের মার্কেট দেখভাল করতে গিয়ছিলাম। সবার সাথে কথা-বার্তা শেষ করে আসার সময় রেজাউল করিম আমাকে গালিগালাজ করে ও হুমকি দেয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মিঠাছরার বাজারে মার্কেটের মালিকানা নিয়ে সামান্য ঝামেলা হয়েছে শুনেছি। তবে থানায় লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group