| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজীর জেলেপাড়ায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে সন্ত্রাস বিরোধী সমাবেশ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-05-2026 ইং
  • 3775 বার পঠিত
সোনাগাজীর জেলেপাড়ায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে সন্ত্রাস বিরোধী সমাবেশ
ছবির ক্যাপশন: সোনাগাজীর জেলেপাড়ায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে সন্ত্রাস বিরোধী সমাবেশ


সোনাগাজী প্রতিনিধি 

সোনাগাজীর দক্ষিন চরখোন্দকার ঝেলেপাড়া এলাকায় মৎস্যচাষীদের আয়োজনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ গতকাল সোমবার বিকালে আফসার উদ্দিন মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

মৎস্য ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন সওদাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞাঁ। 

বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক গোলাম কিবরিয়া ও উপপরিদর্শক আজগর হোসাইন, পৌরসভা যুবদল নেতা খুরশিদ আলম।

এসময় মৎস্যচাষী আবদুল শুক্কুর, মৎস্য চাষী নাসির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এই এলাকায় মৎস্য প্রকল্প গুলোতে প্রতিনিয়ত চুরি ও লুটের মত ঘটনা ঘটছে, প্রকল্পে কর্মরত কর্মচারিদের মারধোর ও খামারঘরে হামলার ঘটনা ঘটেছে। লুট ও চুরির ধটনায় কয়েকজনকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্ধ্ব করলেও কিছু দিনের মধ্যে তারা জামিনে এসে আবারও একই ধরনের কাজ করছে। এই এলাকার মৎস্য চাষীদের নিরাপত্তায় তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group