সোনাগাজী প্রতিনিধি:
ফেনী জেলা কৃষক দলের উদ্যোগে সোনাগাজী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ৩ শতাধিক প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে সোনাগাজী উপজেলা কৃষক দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন চেয়ারম্যানের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দল নেতা নুর করিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক দলের নেতা শেখ নুরুল আনোয়ার, আহমদ করিম তোতামিয়া, জাহাঙ্গীর আলম, নুর নবী, গোলাম রসুল ফারুক, বিএনপি নেতা সাহাব উদ্দিন মেম্বার, আবুল কালাম কোম্পানি, জাহাঙ্গীর আলম করামিয়া ও ইমাম হোসেন আখের প্রমূখ।
জেলা কৃষক দলের দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন চেয়ারম্যান বলেন- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার কৃষক বান্ধব সরকার। এই বছর সারাদেশে ৪২ লাখ কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হবে। কৃষকদের প্রণোদনা সহ নানান সহায়তা ও উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করা এবং কৃষককে কৃষি পণ্যের ন্যার্য মূল্য পেতে যাহা করণীয় তাহা করা হবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |