| বঙ্গাব্দ
ad728
ad728

দাগনভূঞায় ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 14-03-2026 ইং
  • 276 বার পঠিত
দাগনভূঞায় ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: দাগনভূঞায় ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি অনুষ্ঠিত


দাগনভূঞা প্রতিনিধি:

ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দাগনভূঞা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার ১৪ মার্চ সকালে দাগনভূঞা পৌরসভার  উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন স্লোগান প্রদর্শন করেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সচেতনতামূলক বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার শাহীদুল ইসলাম। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। তাই এ রোগ থেকে বাঁচতে হলে এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। তিনি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group