| বঙ্গাব্দ
ad728
ad728

শেখ মুজিবল হক উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 16-10-2026 ইং
  • 7 বার পঠিত
শেখ মুজিবল হক উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবির ক্যাপশন: শেখ মুজিবল হক উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


স্টাফ রিপোর্টার: 

ফেনী সদর উপজেলার শেখ মুজিবল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও আইয়ুব আহাম্মদ আনসারীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামরুন নাহার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাজী এয়ার আহমেদ, সাবেক প্রধান শিক্ষক জামাল উদ্দিন ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বেলাল হোসেন।

এ ছাড়াও  বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী সাত শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেনের সার্বিক সহযোগিতায় কৃতী শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় ৫০০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে  আশা প্রকাশ করেন ।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group