| বঙ্গাব্দ
ad728
ad728

চৌদ্দগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-05-2026 ইং
  • 2963 বার পঠিত
চৌদ্দগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


চৌদ্দগ্রাম প্রতিনিধি 

কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নয়ন উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজারের পান ও জুতা ব্যবসায়ী। সে পাশ্ববর্তী দক্ষিণ বেতিয়ারা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। 

গতকাল বুধবার সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১ ঘটিকায় জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নের গতিরোধ করে দুর্বৃত্তরা। এসময় তাকে কুপিয়ে ও মাথায় আঘাত করে গুরুতর আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে নয়নের চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে পরে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়। নয়নের অবস্থা গুরুতর দেখে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় বুধবার ভোরে মারা যায়। 

নিহতের বোন কহিনুর আক্তার জানান, নয়নের অবস্থা গুরুতর দেখে ডাক্তারের পরামর্শে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানেও অঙ্েিজনের সংকট থাকায় বেসরকারী একটি হাসপাতালে নেয়ার পথে নয়ন মারা যায়। নয়ন ব্যক্তিজীবনে ১ ছেলে, ২মেয়ে ও স্ত্রী, মাতা ও ভাই-বোন রেখে যান। নয়নের মৃত্যুতে পুরো পরিবার এখন অভিভাবকহীন। 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন জানান, স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যমতে একই এলাকার একটি পক্ষের সাথে জায়গা সংক্রান্ত বিরোধ ছিল আনোয়ার হোসেনের। মৃত্যুর খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। নিহতের লাশ এখনো ঢাকা থেকে চৌদ্দগ্রাম আসেনি। আমরা নিহতের লাশের ময়নাতদন্ত এবং অভিযোগের প্রেক্ষিতে খুনের প্রকৃত কারণ বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group