| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে গণ অধিকার পরিষদ’র ইফতার অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 14-03-2026 ইং
  • 547 বার পঠিত
ফেনীতে গণ অধিকার পরিষদ’র ইফতার অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ফেনীতে গণ অধিকার পরিষদ’র ইফতার অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: 

ফেনীতে গণ অধিকার পরিষদের ইফতারে জেলার বিভিন্ন দলীয়   রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়েছে।     শুক্রবার শহরের জেল রোডস্থ ফাইভ স্টার রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।  গণ অধিকার পরিষদ ফেনী জেলা শাখার সাবেক আহ্বায়ক হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে ও যুব অধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার এম এইচ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মুরাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক আব্দুল্লাহ আল যোবায়ের, সাবেক সমন্বয়ক আব্দুল কাইয়ুম সোহাগ, নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন, ছাত্র শক্তির জেলা শাখার আহ্বায়ক সৌরাভ হোসেন শাকিল এবং ছাত্র অধিকার পরিষদের ফেনী জেলা শাখার সভাপতি গাজী ইউছুপ বাপ্পী।

এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব এমদাদ হোসেন, আসাদুজ্জামান আসাদ, দাগনভূঞা উপজেলা আহ্বায়ক মো. ইউছুপ, যুব অধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ, শ্রমিক অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন এবং ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. ফয়সালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ইমরান হোসেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group