| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে শিবির’র জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 28-07-2026 ইং
  • 8 বার পঠিত
ফেনীতে শিবির’র জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ
ছবির ক্যাপশন: ফেনীতে শিবির’র জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ


স্টাফ রিপোর্টার:

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকা থেকে ২৬টি দল অংশগ্রহণ করে।

গত রবিবার শুরু হওয়া প্রতিযোগিতার ফাইনাল শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার আমির মুফতি আব্দুল হান্নান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম এবং সেক্রেটারি এনামুল হক।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group