| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী চেম্বার অব কামার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন আজ মনোনয়নপত্র জমা দেবে ৪৪ প্রার্থী

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-06-2026 ইং
  • 5177 বার পঠিত
ফেনী চেম্বার অব কামার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন    আজ মনোনয়নপত্র জমা দেবে ৪৪ প্রার্থী
ছবির ক্যাপশন: ফেনী চেম্বার অব কামার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন আজ মনোনয়নপত্র জমা দেবে ৪৪ প্রার্থী



সভাপতি পদে হারুন ও সিনিয়র সহ সভাপতি পদে সাব্বির একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 

 


নিজস্ব প্রতিনিধি: 

অবশেষে নির্বাচনের দিকে যাচ্ছে ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঘোষিত তফসিল মোতাবেক আজ সংগৃহিত মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীরা। এর আগে সংস্থার ২৪টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী বুধ ও বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। এতে সভাপতি পদে হারুন ফ্লাওয়ার মিলের সত্বাধিকারী হারুন উর রশিদ এবং সিনিয়র সহ সভাপতি পদে আমানত ট্রেডার্সের সত্বাধিকারী আমান উদ্দিন কায়সার সাব্বির একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অফিস সেক্রেটারি মেহেরাব হোসেন রিয়াদ জানান, তফসিলে বর্ণিত মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত দিনে সর্বমোট ৪৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোয়নপত্র সংগ্রহকারীরা হচ্ছেন, সভাপতি পদে হারুন উর রশিদ, সিনিয়র সহ-সভাপতি পদে আমান উদ্দিন কায়সার সাব্বির। জুনিয়র সহ-সভাপতি রিয়াজ মোঃ সাইদুর রহমান জুয়েল, মোঃ মাঈন উদ্দিন, সাইদুল মিল্লাত, কাজী জামাল উদ্দিন, ফরহাদ উদ্দিন চৌধুরী, ফয়জুল্লাহ নোমানী। এছাড়াও সাধারণ পরিচালক পদে মনোনয়পত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ নুর উদ্দিন, কাজী জামাল উদ্দিন, সাবরিনা চৌধুরী, মোহাম্মদ আব্বাস ফারুক ভূঞা, আবদুল কাইয়ুম, মোঃ শারাফাত হোসেন চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান, সাইফুল ইসলাম, মোঃ ইসমাঈল, মোহাম্মদ ইদ্রিস আলী, মোঃ রায়হান উল্যাহ, আবদুল্লাহ আল মামুন, মোঃ নুরুল আফছার মজুমদার, আতাউর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম। 

সহযোগী পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হচ্ছেন,  তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, রমিজ উদ্দিন আহাম্মেদ, মোস্তাফা কামাল, মোহাম্মদ আজীজুর রহমান, মোহাম্মদ আবু তালেব মজুমদার, মোহাম্মদ মাহবুবুল হক, বিবি কুলছুম, মোহাম্মদ তামিম, মোহাম্মদ শোয়াইব, আরিফুল ইসলাম মাহমুদ, কাজী শাহ আলম রিপন, মোঃ শাহ আলম, মোঃ নুর নবী জীবন এন এন জীবন, কামরুল ইসলাম চৌধুরী, ছায়েদুল হক, মোহাম্মদ মুছা হাসনাত, মোঃ দেলোয়ার হোসেন ও  গ্রুপ পরিচালক পদে শহীদুল ইসলাম ভূঁঞা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

এরআগে ৪ মে ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে। জিপি মো: নুরুল আমিন খানকে  নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও  ফেনী জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ এনামুল হক ও ফেনী সরকারি পাইলট হাই স্কুলের শিক্ষক গোলাম হায়দার মজুমদারকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয়।

ঘোষিত তফসীল অনুযায়ী আজ শনিবার বিকাল ৩ টায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ২৭ জুন সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group