| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলগাজীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-03-2026 ইং
  • 316 বার পঠিত
ফুলগাজীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা
ছবির ক্যাপশন: ফুলগাজীতে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা


ফুলগাজী প্রতিনিধি :

ফেনীর ফুলগাজী উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও ফাহরিয়া ইসলাম বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস জাতির ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিন। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অর্জনের প্রতীক। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এবং স্বাধীনতার চেতনা জাগ্রত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় জানানো হয়, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ এবং মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া দিবসটির তাৎপর্য স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে।

এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, প্রীতি ফুটবল ম্যাচ, নারীদের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় আরও জানানো হয়, পবিত্র ঈদুল ফিতরের দিন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করা হবে।

সভায় সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মোহাম্মদ, উপজেলা সমবায় কর্মকর্তা মুরাদ হোসেন, একাডেমিক সুপারভাইজার মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ভূঞা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group