| বঙ্গাব্দ
ad728
ad728

শর্শদিতে জামায়াতের ইফতার মাহফিলে মজিবুর রহমান মঞ্জু

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 23-02-2026 ইং
  • 72 বার পঠিত
শর্শদিতে জামায়াতের ইফতার মাহফিলে মজিবুর রহমান মঞ্জু
ছবির ক্যাপশন: শর্শদিতে জামায়াতের ইফতার মাহফিলে মজিবুর রহমান মঞ্জু


নিজস্ব প্রতিনিধি:

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন,“আল্লাহ মানুষকে আজকে ক্ষমতা দেয়,কালকে ক্ষমতা কেড়ে দেয়। ক্ষমতা আজকে আছে কালকে নাই। সে মানুষটা ভালো যিনি ক্ষমতা পাওয়ার পরে মানুষের প্রতি সহমর্মি হয়, হিংসা-বিদ্বেষ ভুলে যায় এবং মানুষের প্রতি নত হয়। আজকে যারা ক্ষমতায় আসছে তারা আমাদের ভাই। আমরা আশাকরবো আপনারা জনগণের প্রতি দরদি হবো। আপনারা জনগণের দুঃখ দুর্দশায় পাশে থাকবেন। আপনারা যদি ন্যায়সঙ্গতভাবে কাজ করেন তাহলে আপনারা আমাদেরকে আগের মত সহকর্মী হিসেবে পাবেন। আর যদি আমরা দেখি আপনারা কোন ভুল করছেন তাহলে আমরা আপনাদের ভুল ধরবো,প্রতিবাদ করবো।” গতকাল ফেনী সদর উপজেলার শর্শদিতে জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব বলেন।

ইউনিয়নের শর্শদি বাজার কনভেনশন হলে ইউনিয়ন  জামায়াতের আমীর মাওলানা ফয়জুল্লাহর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মোহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন

শর্শদি দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার,জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম,এবি পার্টির জেলা  মাষ্টার আহসান উল্লাহ,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ  আল মাহমুদ ইমতিয়াজ,ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক তারিক ইকবাল মনি, তাতী দলের জেলা শাখার সদস্য সচিব ইয়াসিন বাবু, কৃষক দলের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রিয়াদ,ইসলামী আন্দোলন মীর হোসেন মীরু ও ইউনিয়ন যুবদল নেতা কাজী ফারুক।

এর আগে দুপুরে এবি পার্টির জেলা কার্যালয়ে সংগঠনের ছাত্র সংগঠন ছাত্রপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটি জেলা আহবায়ক নুসরাত জাহান প্রমার সভাপতিত্বে সদস্য সচিব রাফসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপুস্থিত ছিলেন এবিপার্টি জেলা আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ, সদস্য সচিব ফজলুল হক, অর্থ সম্পাদক  মাষ্টার শাহীন সুলতানীসহ এবি পার্টি ও ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group