| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-03-2026 ইং
  • 233 বার পঠিত
মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সভা অনুষ্ঠিত


মিরসরাই প্রতিনিধি:

মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালেয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি সোমাইয়া আক্তার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলমের সঞ্চালনায় সভায় মতামত ব্যক্ত করে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য ও মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সদস্য, ছাত্রনেতা তরিকুর রহমান বাবু।

সভায় মিরসরাই মিনি স্টেড়িয়ামের নির্মাণকাজ শেষ করে দ্রুত খেলার উপযোগীর আওতায় নিয়ে আসা, উপজেলার বিভিন্ন খেলার মাঠ সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠনগুলো মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ, ক্রিকেট ও ফুটবলে নতুন ক্ষুদে খেলোয়াড়দের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করা হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group