| বঙ্গাব্দ
ad728
ad728

রোটারেক্ট ক্লাব অব ফেনী সরকারি কলেজের নতুন কমিটি সজিব সভাপতি : আদর সেক্রেটারি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 05-07-2026 ইং
  • 4 বার পঠিত
রোটারেক্ট ক্লাব অব ফেনী সরকারি কলেজের নতুন কমিটি  সজিব সভাপতি : আদর সেক্রেটারি
ছবির ক্যাপশন: রোটারেক্ট ক্লাব অব ফেনী সরকারি কলেজের নতুন কমিটি সজিব সভাপতি : আদর সেক্রেটারি


স্টাফ রিপোর্টার:

রোটারি ইন্টারন্যাশনালের যুব সংগঠন রোটারেক্ট ক্লাব ফেনী সরকারি কলেজের ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার মিল্লাত কনফারেন্স রুমে ইয়ার ইন্ডিং মিটিং ও ক্লাব কনফারেন্সে নতুন কমিটি ঘোষনা করা হয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারেক্ট এর সাবেক ডি আর আর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চট্রগ্রাম বিভাগীয় কাউন্সিলর শরিফুল ইসলাম অপু। রোটারি ক্লাব অব ফেনী অপূর্বের ফাস্ট প্রেসিডেন্ট আরাফাতুল মিল্লাত দিপুল, রোটারেক্ট ক্লাব অব ফেনী অপূর্বের ফাস্ট প্রেসিডেন্ট মাখজাম হায়দার মিরাজ, রোটারেক্ট ক্লাব অব ফেনী গভমেন্ট কলেজের ফাস্ট প্রেসিডেন্ট নাজমুদ্দিন জিকু ও ওসমান গনী রাসেল, রোটারেক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রেসিডেন্ট আবু নাসির জুয়েল, রোটারেক্ট ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট সাইদুর রহমান তানজিলসহ রোটারেক্ট ক্লাব অব ফেনী গভমেন্ট কলেজের সকল সদস্যবৃন্দ।

ঘোষিত নতুন বোর্ডে নুরুল আমিন সজিব প্রেসিডেন্ট, তাহসীন শাহরিয়ার আদর সেক্রেটারি, রাসেল উদ্দিন ভাইস প্রেসিডেন্ট, ইশরাক হোসেন ট্রেজারার, আব্দুল্লাহ আল সাঈদ শুভ এডিটর এবং সাহেদুল ইসলাম সার্জেন্ট-অ্যাট-আর্মস হিসেবে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত বোর্ড ক্লাবের সেবামূলক কার্যক্রম, নেতৃত্ব বিকাশ, সামাজিক উদ্যোগ এবং রোটারেক্টের মূল আদর্শ বাস্তবায়নে নিষ্ঠা, স্বচ্ছতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের বক্তারা নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে রোটারেক্ট ক্লাব অব ফেনী গভমেন্ট কলেজ আগামী দিনে সেবামূলক কর্মকাণ্ড ও নেতৃত্ব বিকাশে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group