| বঙ্গাব্দ
ad728
ad728

বন্ধুর বন্ধনের যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন আর নেই

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-03-2026 ইং
  • 253 বার পঠিত
বন্ধুর বন্ধনের যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন আর নেই
ছবির ক্যাপশন: বন্ধুর বন্ধনের যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন আর নেই


সদর প্রতিনিধি:

বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বন্ধুর বন্ধন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন (৪৮) শনিবার ভোরে ফেনীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।  ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন । একইদিন বাদ জোহর ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুরে নিজ বাড়ি সামনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

জানাযা পূর্বে মরহুমের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন বন্ধুর বন্ধন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জি এম তাজ উদ্দিন পলাশ, সংগঠক মো.সেফায়েত উল্যাহ, মোহাম্মদ ইলিয়াস, স্থানীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রমুখ। এদিকে মরহুমের মৃত্যুতে বন্ধুর বন্ধন বাংলাদেশের প্রধান সংগঠক নাজমুল করিম ভূঞা সুমন, কেন্দ্রীয় কমিটির সভাপতি জি এম তাজ উদ্দিন পলাশ ও সাধারণ সম্পাদক এম তাহের উদ্দিনসহ বিভিন্ন মহল পৃথকভাবে  গভীর শোক প্রকাশ করছেন। শোকবার্তায় তারা মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফিরাত এবং শোকাহত পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে  এই কামনা করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group