শহর প্রতিনিধি:
মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ফেনীবাসী। দিবসের প্রথম প্রহরে শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ফেনীর সন্তান ভাষা শহীদ আবদুস সালামসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমেই ফেনী সদর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ও জেলা প্রশাসক মনিরা হক একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশ সুপার মু. শফিকুল ইসলাম ও জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় জেলা পরিষদ, ফেনী পৌরসভা, উপজেলা পরিষদ, ফেনী সরকারি কলেজ, পিবিআই, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফেনী, যুব উন্নয়ন অধিদপ্তর, বিআরটিএ, জেলা সমবায় অফিস, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফেনী জেলা জুয়েলারি সমিতি, চেম্বার অব কমার্স, জয়নাল হাজারী কলেজ, জেলা পাসপোর্ট অফিস, টিচার্স ট্রেনিং কলেজ, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট ফেনী, জেলা ক্রীড়া সংস্থা, বিআরডিবি ফেনী, প্রথম আলো বন্ধুসভা, ফেনী রিপোর্টার্স ইউনিটি, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব, জেলা আইসিটি অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা পরিসংখ্যান অফিস, জেলা শিক্ষা অফিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা শিক্ষক সমিতি, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও ফেনী বিদ্যুৎ অফিসসহ বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে।
এছাড়াও জেলা বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |