পরশুরাম প্রতিনিধিঃ
পরশুরামের চিথলিয়া ইউনিয়নের শালধর বাজারে এক ছাত্রশিবির কর্মীর ওপর যুবদল নেতার অতর্কিত হামলা অভিযোগ উঠেছে। ২২ ফেব্রুয়ারি (রবিবার) ইফতার শেষে উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর বাজারে মাগরিবের নামাজ শেষে বাড়িতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল রবিবার ইফতার শেষ করে ছাত্রশিবির কর্মী ইফাজ শালধর বাজার থেকে নিজ বাড়ির দিকে যাওয়ার সময় যুবদল নেতা রাজু তার ধার করিয়ে ফেসবুকে পোস্ট করা ও ছাত্রশিবির করা নিয়ে তার সাথে বিতর্কে জড়ায়। একপর্যায়ে তাকে বিভিন্নভাবে আঘাত করে। স্থানীয়রা ইফাজকে রাজুর হাত থেকে উদ্ধার করে অনত্র নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু তাকে এলাকাছাড়া করার হুমকি দেন এবং একপর্যায়ে তার ওপর অতর্কিত হামলা চালান হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে হামলাকারী রাজু দ্রুত পালিয়ে যান।
ঘটনার পর থেকে এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। আহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বর্বরোচিত হামলার দ্রুত বিচারের দাবি করেন। অন্যথায় তারা আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।
এদিকে ইসলামী ছাত্রশিবিরের ফেনী জেলা সভাপতি আবু হানিফ হেলাল ইফাত কে দেখতে তার বাড়িতে গিয়েছেন সে সময় তিনি সাংবাদিকদের বলেন এই ধরনের আতঙ্কিত হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যুবদলের এই কর্মীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিএনপি'র স্থানীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন বিএনপি যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
পরশুরাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, খবর পাওয়ার সাথে সাথেই তারা ব্যবস্থা নিয়েছেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |