| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলগাজীতে দলীয় চেয়ারম্যান পদে ৬৯ জন, সদস্য পদে ২৭৮ জনের বায়োডাটা জমা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 24-10-2026 ইং
  • 23 বার পঠিত
ফুলগাজীতে দলীয় চেয়ারম্যান পদে ৬৯ জন,   সদস্য পদে ২৭৮ জনের বায়োডাটা জমা
ছবির ক্যাপশন: ফুলগাজীতে দলীয় চেয়ারম্যান পদে ৬৯ জন . সদস্য পদে ২৭৮ জনের বায়োডাটা জমা


সাহাব উদ্দিন:

ফুলগাজীতে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশায় উপজেলা বিএনপির কার্যালয়ে গত দুই দিনে প্রায় সাড়ে তিনশো জনেরও বেশি সম্ভাব্য প্রার্থী তাদের জীবনবৃত্তান্ত বা বায়োডাটা এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন।

দলের পক্ষ থেকে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে যোগ্য প্রার্থী বাছাইয়ের এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। চেয়ারম্যান পদে বায়োডাটা জমাদানের মধ্যে উপজেলা বিএনপির, যুগ্ম আহবায়ক, দপ্তর সম্পাদক, ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক, উপজেলা যুবদলের আহবায়ক, যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্র দলের আহবায়কসহ দলটির অসংখ্য নেতাকর্মী রয়েছেন। এছাড়াও দলের সাবেক ইউপি চেয়ারম্যান ও উদীয়মান তরুনদেরও এই তালিকায় নাম রয়েছে।

দলীয় সুত্রে জানাযায়, মনোনয়ন প্রক্রিয়ার মূল খুঁটিনাটি দলের নীতি ও সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী ফুলগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং সদস্য (মেম্বার) পদের প্রার্থীরা তাদের রাজনৈতিক পরিচিতি ও জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন। তবে দলের একাধিক নেতাকর্মী মনে করেন তৃণমূলের মতামতকে প্রাধান্য বা দলীয় কোন্দল এড়াতে এবং জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি নির্ধারণে তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যক্ষ সমর্থন বা ভোটের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে ফেনী জেলা ও ফুলগাজী উপজেলা বিএনপি।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অনেকে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। ফুলগাজী সদর, আনন্দপুর, আমজাদহাটসহ বিভিন্ন ইউনিয়ন থেকে একাধিক হেভিওয়েট ও তরুণ বিএনপি নেতা ইতিমধ্যে স্ব-স্ব ইউনিয়নের জন্য বায়োডাটা জমা দিয়ে এলাকায় সরগরম রাজনৈতিক প্রচারণা শুরু করেছেন।

দলীয় সূত্র মতে, জমা পড়া এই বায়োডাটাগুলো যাচাই-বাছাই করে এবং স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করে জেলা বিএনপির বরাবর পাঠানো হবে।

ফুলগাজী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ এ প্রতিনিধিকে বলেন, দলের হাইকমান্ডের নির্দেশ মোতাবেক আমরা গত বৃহস্পতিবার উপজেলা বিএনপির দলীয় কার্যলয়ে সকাল ১০ টা থেকে সম্ভাব্য প্রার্থীদের বায়োডাটা বা জীবন বৃত্তান্তসহ প্রয়োজনীয় কাগজপত্র পরদিন শুক্রবার রাত দশটা পর্যন্ত  জমা নেওয়া হয়েছে। এতে প্রার্থীদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জীবন বৃত্তান্ত বা ভায়োডাটা গ্রহণ করা হয়েছে। তারমধ্য উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদে ৩শ ৪৭ জন মনোনয়ন প্রত্যাশি তাদের কাগজপত্র জমা দিয়েছেন। এতে  চেয়ারম্যান পদে আগ্রহী রয়েছেন ৬৯ জন এবং সদস্য (মেম্বার) পদে ২শ ৭৮ জন।

প্রতি ইউনিয়ন পরিষদে ১ জন চেয়ারম্যান ও ৯ জন সদস্য এবং ৩ জন নারী সদস্যর বিপরীতে সবচাইতে বেশি সংখ্যক চেয়ারম্যান পদে প্রার্থী আগ্রহী রয়েছেন উপজেলার ৫নং আমজাদহাট ইউনিয়নে। সেখানে শুধু চেয়ারম্যান পদে জমা দিয়েছেন ১৯ জন। সদস্য (মেম্বার) পদে ৬১ জন। এদিকে ৪ নং আনন্দ পুর ইউনিয়নে সবচাইতে কমসংখ্যক প্রার্থী তাদের বায়োডাটা জমা দিয়েছেন। সেখানে চেয়ারম্যান পদে ৪ জন এবং সদস্য (মেম্বার) পদে ৩০ জন জমা দিয়েছেন। এছাড়াও ২নং মুন্সীরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন এবং সদস্য (মেম্বার) পদে ৩৬ জন। ১নং ফুলগাজী সদর ইউনিয়ন চেয়ারম্যান পদে ১৪ জন এবং সদস্য পদে ৬১ জন। ৩নং দরবারপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন এবং সদস্য পদে ৪০ জন এবং ৬নং জিএমহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন এবং সদস্য পদে ৫০ জন বায়োডাটা জমা দিয়েছেন। তবে দলটির একাধিক নেতাকর্মী মনে করেন, ৫ আগস্টের আগে ফুলগাজী উপজেলায় এত লোক বিএনপি করার মত তখন দেখা যায়নি। হটাৎ করে চেয়ারম্যান ও মেম্বার পদে দলীয় নেতা-কর্মীদের এতো বায়োডাটা জমা দেয়া নিয়ে দলটির নীতিনির্ধারকদেরও এখন ভাবিয়ে তুলেছে।

ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন জানান, প্রতিটি বায়োডাটা জমা নেওয়ার সময় চেয়ারম্যান পদে ২শ টাকা এবং সদস্য পদে ১শ টাকা করে জমা নেওয়া হয়েছে। তিনি বলেন, বায়োডাটাগুলো যাচাই-বাছাইয়ের পর আগামী ২/৩ দিনের মধ্যে সেগুলো জেলা বিএনপি কার্যলয়ে পাঠানো হবে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group