| বঙ্গাব্দ
ad728
ad728

এবার নির্বাচনের দিকে যাচ্ছে ফেনী ডায়াবেটিক সমিতি মনোনয়নপত্র সংগ্রহ করলেন ২৬ জন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 19-06-2026 ইং
  • 4862 বার পঠিত
এবার নির্বাচনের দিকে যাচ্ছে ফেনী ডায়াবেটিক সমিতি    মনোনয়নপত্র সংগ্রহ করলেন ২৬ জন
ছবির ক্যাপশন: এবার নির্বাচনের দিকে যাচ্ছে ফেনী ডায়াবেটিক সমিতি মনোনয়নপত্র সংগ্রহ করলেন ২৬ জন



নিজস্ব প্রতিনিধি

ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটি, ফেনী শহর ব্যবসায়ী সমিতি ও  ফেনী চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টির পর এবার নির্বাচনী দামামা শুরু হয়েছে ফেনী ডায়াবেটিক সমিতিতে। সমিতির নির্বাচনী তফসিল মোতাবেক বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহের দিনক্ষণ ধার্য্য ছিল। ওইদিন মোট ২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তন্মধ্যে সভাপতি পদে ২জন, সহ-সভাপতি পদে ৪জন, সাধারণ সম্পাদক পদে ১জন,  যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ১জন, যুগ্ন কোষাধ্যক্ষ পদে ১জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন৷  


এতে সাধারণ সম্পাদক পদে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, কোষাধ্যক্ষ পদে ওমর ফারুক ভূঁইয়া বেলাল ও যুগ্ন কোষাধ্যক্ষ পদে এডভোকেট মেজবাহ উদ্দিন মোর্শেদ একক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনী প্রক্রিয়ায় অংশ গ্রহন যথাযথভাবে অনুষ্ঠিত হলে এ ৩ পদে বিজয়ের পথে তাদের আর কোন বাধা থাকবে না। 


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, 

সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ডাক্তার সহিদুল ইসলাম ও এডভোকেট মেজবাহ উদ্দিন খান। সহ-সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আবুল কাশেম, সামিউল হক, আনম আব্দুর রহিম ও ডাক্তার সাইদুল ইসলাম। যুগ্ম সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ডাক্তার মোঃ ইলিয়াস ও মো: শাহ আলম বাদল। এছাড়াও সদস্য পদে মনোনয়ন গ্রহণকারীরা হচ্ছেন, নেসার উদ্দিন, একে এম সিরাজুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, ইকবাল আলম, একেএম রফিকুল ইসলাম নিপু, বদরুদ্দোজা হেলাল, মোঃ পারভেজ, হারুন আর রশিদ হাজারী, হাজী নুরুল আলম চৌধুরী, মশিউর রহমান ভূঁইয়া মাসুম, ইফতেখার রাশেদ, ওমর ফারুক মজুমদার, মোহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফরিদ আহমদ ভূঁইয়া ও আখতার হোসেন চৌধুরী। 


ফেনী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২৬ এর নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা জানান, নির্বাচনী তফসিল মোতাবেক আগামী ২১ জুন সংগৃহীত মনোনয়নপত্র জমা দেবেন সদস্যরা। ২২ জুন মনোনয়নপত্র যাচাই বাছাই ও ২৮ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের দিনক্ষণ ধার্য্য রাখা হয়েছে। ৪ জুলাই সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে৷

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group