| বঙ্গাব্দ
ad728
ad728

দৈনিক স্টার লাইন পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 10-10-2026 ইং
  • 21 বার পঠিত
দৈনিক স্টার লাইন পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: দৈনিক স্টার লাইন পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত



স্টাফ রিপোর্টার

সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রেখে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন দৈনিক স্টার লাইন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। 

তিনি বলেছেন, সাময়িক উপকারের পাশাপাশি মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে আসে, এমন কাজেও সাংবাদিকদের গুরুত্ব দিতে হবে। সমাজে অন্যায়-অনিয়ম দেখলে সাংবাদিকদের কলম ধরতে হবে। সাংবাদিকতা একটি মহান পেশা, যার মূল লক্ষ্য মানুষের সেবা করা।

গতকাল শনিবার সকালে দৈনিক স্টার লাইন পত্রিকার সম্মেলনকক্ষে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে জাফর উদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষের কল্যাণে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি সমাজের নানা অসংগতি তুলে ধরতে হবে। এমন প্রতিবেদন প্রকাশে গুরুত্ব দিতে হবে, যা মানুষের দীর্ঘমেয়াদি উপকারে আসে।

স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসাসেবার প্রসঙ্গ তুলে ধরে জাফর উদ্দিন বলেন, একসময় উন্নত চিকিৎসার জন্য ফেনীর মানুষকে ঢাকাসহ দেশের অন্যান্য শহরে যেতে হতো। এখন ফেনীতেই উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এতে স্থানীয় মানুষের চিকিৎসাসেবা গ্রহণের ভোগান্তি কমছে। দৈনিক স্টার লাইন পত্রিকার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন পত্রিকার সহযোগী সম্পাদক জসীম মাহমুদ।

সভায় বক্তব্য দেন, পত্রিকার বার্তা সম্পাদক নুর উল্যাহ কায়সার, স্টাফ রিপোর্টার জুবায়ের আল মুজাহিদ, ফুলগাজী প্রতিনিধি সাহাবুদ্দিন, সোনাগাজী প্রতিনিধি এস এন আবসার, ছাগলনাইয়া প্রতিনিধি কাওসার হামিদ সিকদার পিনু, দাগনভূঞা প্রতিনিধি শাখাওয়াত হোসেন টিপু, পরশুরাম প্রতিনিধি জয়নাল আবেদীন, নোয়াখালী প্রতিনিধি মান্নান মুন্না, চৌদ্দগ্রাম প্রতিনিধি আবু বক্কর সুজন এবং মিরসরাই প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু।

এ সময় উপস্থিত ছিলেন, স্টার লাইন গ্রুপের এইচআর ও অ্যাডমিন বিভাগের কর্মকর্তা একরামুল হক, পত্রিকার ডেস্ক ইনচার্জ মোছাদ্দেক আল মাছুম, সার্কুলেশন প্রতিনিধি সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group