| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে ৩২ দল নিয়ে ডে-নাইট ফুটসাল টুর্ণামেন্ট

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 05-10-2026 ইং
  • 9 বার পঠিত
ফেনীতে ৩২ দল নিয়ে ডে-নাইট ফুটসাল টুর্ণামেন্ট
ছবির ক্যাপশন: ফেনীতে ৩২ দল নিয়ে ডে-নাইট ফুটসাল টুর্ণামেন্ট


স্টার লাইন ডেস্ক:

ফেনীতে ৩২টি দল নিয়ে শুরু হয়েছে ডে-নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্ট। সোমবার দিনব্যাপী প্রথম রাউন্ডের খেলাগুলো ফেনীর খেলিও টার্ফে অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ফেনীর বিভিন্ন এলাকার ৩২টি দল।

সোমবার সকাল ১০টায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খন্দকার।

ওসমান গনী রাসেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফেনী চেম্বার অব কমার্স এর সহ সভাপতি ও স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি মতিউর রহমান সোহেল, ব্যাবসায়ী সংগঠক নাসিম আনোয়ার জাকি, ছাত্রনেতা মজুমদার রশিদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আজগর আলী, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক নূরনবী হাসান, নুর করিম মুন্না, আবদুল কাইয়ুম সোহাগ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নুরুল আমিন সজিব, জহিরুল ইসলাম পিয়াস, দিদারুল ইসলামসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা।

দুই দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার রাত ৯টায়। জমজমাট এই ফুটসাল আসরের ফাইনাল ঘিরে ইতোমধ্যে ক্রীড়াপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। অয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group