| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাইয়ে ফেভারিট ফ্রেন্ডস হজ্জ কাফেলার উদ্বোধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-07-2026 ইং
  • 11 বার পঠিত
মিরসরাইয়ে ফেভারিট ফ্রেন্ডস হজ্জ কাফেলার উদ্বোধন
ছবির ক্যাপশন: মিরসরাইয়ে ফেভারিট ফ্রেন্ডস হজ্জ কাফেলার উদ্বোধন


মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ে ফেভারিট ফ্রেন্ডস হজ্জ কাফেলার কার্যালয়ের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার মিরসরাই পৌর সদরে কলেজ রোডে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড মডেল সিটিতে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। 

মিরসরাইয়ে ফেভারিট ফ্রেন্ডস সোসাইটির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও অফিস ব্যবস্থাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রামস্থ বিসমিল্লাহ ওভারসিজ এন্ড হজ্জ সার্ভিসের পরিচালক সামছুল আলম হাকিমী, চেয়ারম্যান আলহাজ্ব আবুল আনোয়ার, ফেবারিট ফ্রেন্ডস হজ্জ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা নুরুল করিম, প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা খায়রুল ইসলাম ভূঁইয়া, হুমায়ুন কবির, মোহাম্মদ নাসির উদ্দীন। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন, সদস্য সচিব কামরুল হাসান লিটন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা তাঁতী দলের আহবায়ক নুরেরচ্ছাপা ডিপটি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, পৌরসভা ছাত্রদলের আহবায়ক হোসাইন মোহাম্মদ মাসুম, সদস্য সচিব ইনজামামুল হক ইমন সহ সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন শান্তিরহাট আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একরামুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group