| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে আস-সুন্নাহ ফাউন্ডেশন’র গাছের চারা বিতরণ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 19-08-2026 ইং
  • 14 বার পঠিত
ফেনীতে আস-সুন্নাহ ফাউন্ডেশন’র গাছের চারা বিতরণ
ছবির ক্যাপশন: ফেনীতে আস-সুন্নাহ ফাউন্ডেশন’র গাছের চারা বিতরণ


নিজস্ব প্রতিনিধি:

দেশব্যাপী ২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে ১ হাজারটি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেনী প্রতিনিধি ও পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুলের সার্বিক তত্ত্বাবধানে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধুয়াই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি একটি আম ও একটি লিচুর চারা বিতরণ করা হয়।

চারা বিতরণকালে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তারা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের প্রত্যয় ব্যক্ত করে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেনী প্রতিনিধি ও পরিবেশ ক্লাব অব ইয়ুথ নেটওয়ার্কের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল বিন মাহমুদুল বলেন, “আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করা এবং বৃক্ষরোপণ ও পরিচর্যায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

চারা বিতরণ কর্মসূচিতে মধুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব ও মধুয়াই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান ফিরোজসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group