| বঙ্গাব্দ
ad728
ad728

জুলাই ৩৬ স্মরণে মানবিক ফেনী ফাউন্ডেশনের ফুটবল টুর্ণামেন্টের লোগো উন্মোচন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-08-2026 ইং
  • 5 বার পঠিত
জুলাই ৩৬ স্মরণে মানবিক ফেনী ফাউন্ডেশনের   ফুটবল টুর্ণামেন্টের লোগো উন্মোচন
ছবির ক্যাপশন: জুলাই ৩৬ স্মরণে মানবিক ফেনী ফাউন্ডেশনের ফুটবল টুর্ণামেন্টের লোগো উন্মোচন


স্টাফ রিপোর্টার:

ফেনীতে সামাজিক সংগঠন মানবিক ফেনী ফাউন্ডেশনের আয়োজনে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের ড্র, জার্সি, লোগো ও ট্রফি উন্মোচন করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে শহরের মুক্তবাজার এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্মোচন করেন সংগঠনের পৃষ্ঠপোষক ও জেলা যুবদলের আহ্বায়ক খোন্দকার নাছির উদ্দিন।

সংগঠনের আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আতাউল হক অশ্রু ও কপিল উদ্দিন মামুন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুল হক এবং শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান সোহেলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়া টুর্নামেন্টের স্বেচ্ছাসেবকরাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে অংশ নিতে প্রায় ৪০০টি আবেদন জমা পড়ে। পরে সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে ১২টি দল নির্বাচন করা হয়। আগামী ২১ আগস্ট ফেনী সরকারি কলেজ মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।

টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি দলের জার্সিতে জুলাই আন্দোলনের ফেনীর ১২ শহীদের নাম উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group