| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা বিপ্লব

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-10-2026 ইং
  • 23 বার পঠিত
ফেনীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা বিপ্লব
ছবির ক্যাপশন: ফেনীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা বিপ্লব


স্টাফ রিপোর্টার:


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাম্য, ন্যায় ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা দিতেই আমরা আপনাদের উৎসবে এসেছি। আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।


মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর শ্রীশ্রী সর্বজনীন মন্দির পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মশিউর রহমান বিপ্লব বলেন, সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ পৃথিবীর এক অনন্য দৃষ্টান্ত। এ দেশে সব মত, পথ ও ধর্মের মানুষ একসঙ্গে চলেন, একসঙ্গে বেড়ে ওঠেন। আমাদের জীবনযাপন ও আচরণে কোনো বৈষম্য থাকা উচিত নয়। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা একসঙ্গে ছিলাম, একসঙ্গে আছি এবং ভবিষ্যতেও একসঙ্গে থাকব।


তিনি আরও বলেন, সব ধর্ম, মত ও পথের মানুষকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলব। আপনাদের অকুণ্ঠ ভালোবাসা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। 


দুর্গা পূজা উপলক্ষে তিনি  ফেনী সদর উপজেলার লেমুয়া, ছনুয়া, ফাজিলপুর ও মোটবী ইউনিয়নের মোট ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।  তিনি হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাইফুল হক, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজী ও সাধারণ সম্পাদক একরামুল হক, লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়াজী ও সাধারণ সম্পাদক ইয়াসিন রিপন, ছনুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউছুপ আলমগীর চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরুল আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group