| বঙ্গাব্দ
ad728
ad728

চাপরাশিরহাটে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন ও সিআরএম বুথ উদ্বোধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-08-2026 ইং
  • 13 বার পঠিত
চাপরাশিরহাটে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন ও সিআরএম বুথ উদ্বোধন
ছবির ক্যাপশন: চাপরাশিরহাটে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন ও সিআরএম বুথ উদ্বোধন



কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাটে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস লেনদেন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন এবং এ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১১ আগস্ট) চাপরাশিরহাট পশ্চিম বাজারের সালেহা প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির নোয়াখালী অঞ্চলের রিজিয়নাল ম্যানেজার সাইফুল ইসলাম।


চাপরাশিরহাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. আবদুল্লাহ জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শরিফুল আজম এবং চাপরাশিরহাট হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কাওসার আলম।


অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফিতা কেটে পূবালী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন করেন। পরে ‘এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর’ এবং ‘লেনদেন ক্যাশলেস’—এই স্লোগানকে সামনে রেখে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চাপরাশিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের বিভিন্ন সেবার সুবিধাভোগী, গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আয়োজকরা জানান, ক্যাশলেস লেনদেন ব্যবস্থার প্রসারের মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের আধুনিক, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বাংলা কিউআরসহ ডিজিটাল লেনদেন ব্যবস্থার ব্যবহার বাড়লে নগদ অর্থের ওপর নির্ভরতা কমার পাশাপাশি লেনদেন আরও সহজ ও দ্রুত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group