স্টাফ রিপোর্টার:
ফেনী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ। পদোন্নতির পর তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে জেলা পরিষদের কনফারেন্স রুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা পরিষদের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. দিদারুল আলম এবং বিদায় সংবর্ধিত নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন।
জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. ইউনুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপ-সহকারী প্রকৌশলী আবদুর রহমান চৌধুরী, সিএ আবুল কালাম আজাদ, হিসাবরক্ষক জসিম উদ্দিন, উচ্চমান সহকারী জাহিদা খাতুন, কম্পিউটার অপারেটর এ কে এম ফজলুল হক এবং সার্ভেয়ার ইকবাল আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন, অফিস সহকারী জহিরুল ইসলাম, ডিএমও প্রণয়ন, মেজবাহ উদ্দিনসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, মাহফুজা মতিন একজন সৎ, দায়িত্বশীল ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে সবার কাছে সমাদৃত ছিলেন। কর্মক্ষেত্রে তাঁর আন্তরিকতা, দক্ষতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ সকলের প্রশংসা কুড়িয়েছে। নতুন কর্মস্থলেও তিনি তাঁর সততা, কর্মনিষ্ঠা ও সুনামের ধারাবাহিকতা বজায় রাখবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে বিদায় সংবর্ধিত কর্মকর্তা মাহফুজা মতিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |