| বঙ্গাব্দ
ad728
ad728

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক হলেন ডা. রুবাইয়াত বিন করিম

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 24-07-2026 ইং
  • 14 বার পঠিত
স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক হলেন ডা. রুবাইয়াত বিন করিম
ছবির ক্যাপশন: স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক হলেন ডা. রুবাইয়াত বিন করিম


স্টার লাইন ডেস্ক:

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) পদে (চলতি দায়িত্ব) নিয়োগ পেয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমকে বদলিপূর্বক স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।

এদিকে, একই প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদে দায়িত্ব পালনকারী ডা. শেখ ইফতেখার রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনটি স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, জনস্বার্থে প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় এই পদায়নের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group