| বঙ্গাব্দ
ad728
ad728

সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ পরশুরামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষা সামগ্রী বিতরণ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-07-2026 ইং
  • 10 বার পঠিত
সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ  পরশুরামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষা সামগ্রী বিতরণ
ছবির ক্যাপশন: সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ পরশুরামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষা সামগ্রী বিতরণ


স্টাফ রিপোর্টার:

ফেনীর পরশুরামে সীমান্তবর্তী ও বন্যাপ্রবণ এলাকার মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্যার আগাম প্রস্তুতিমূলক সচেতনতা সভা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ফেনী ব্যাটেলিয়ান (বিজিবি-৪)। গতকাল বুধবার উপজেলার পরশুরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি ফেনী ব্যাটালিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। কর্মসূচির উদ্বোধন করেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন, বিজিবি ফেনীর সহকারী পরিচালক জসিম উদ্দিন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজিবি সূত্র জানায়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে সীমান্তবর্তী ও বন্যাপ্রবণ এলাকার প্রায় সাড়ে ৩ হাজার মানুষ বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পান। সকাল ১০টায় শুরু হওয়া মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, চক্ষু ও চর্মরোগসহ বিভিন্ন বিষয়ে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন। রোগীদের বিনা মূল্যে ব্লাড টেস্ট, চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্প শেষে সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বন্যাকালীন নিরাপত্তা, আশ্রয়কেন্দ্র প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগ-পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

পরে এলাকার প্রায় ৩০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ, খাতা ও কলম বিতরণ করা হয়।

সভায় লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যাসহ বিভিন্ন দুর্যোগে বিজিবি যেভাবে মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group