| বঙ্গাব্দ
ad728
ad728

শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-07-2026 ইং
  • 14 বার পঠিত
শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবির ক্যাপশন: শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভ


স্টাফ রিপোর্টার:

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র, শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ, বন্যাকবলিত পরীক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষাব্যবস্থার যুগোপযোগী সংস্কারের দাবিতে ফেনীতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল বুধবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, চলতি এইচএসসি পরীক্ষায় প্রায় দুই যুগ আগে প্রণীত প্রশ্নপত্র ব্যবহার করা হয়েছে, যা বিগত সরকারের আমলে প্রস্তুত করা হয়েছিল। তাদের দাবি, চার মাস সময় পেয়েও নতুন প্রশ্নপত্র প্রণয়ন করা হয়নি। এ কারণে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের জন্য দেড় লাখ পরীক্ষার্থীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

এ সময় শিক্ষার্থীরা আরও বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি এবং নানা ভোগান্তির শিকার হয়েছেন। ক্ষতিগ্রস্ত এসব পরীক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষা নেওয়ারও দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা অভিযোগ করেন, দাবি উপেক্ষা করা হলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি শিক্ষামন্ত্রীর 'ফার্মের মুরগি' মন্তব্যের প্রতিবাদেও স্লোগান দিতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group