| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে ‘রাহবার’ এর নতুন কমিটির অভিষেক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 09-05-2026 ইং
  • 9760 বার পঠিত
পরশুরামে ‘রাহবার’ এর নতুন কমিটির অভিষেক
ছবির ক্যাপশন: পরশুরামে ‘রাহবার’ এর নতুন কমিটির অভিষেক


পরশুরাম প্রতিনিধি 

পরশুরামে আর্তমানবতার সেবা ও সামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন 'রাহবার' এর ২০২৬-২৮ সেশনের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় দারুল আমান মাদ্রাসা মিলনায়তনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।

গত ২২ মার্চ মাওলানা আলাউদ্দিনকে সভাপতি এবং এনামুল করিম আজাদকে সাধারণ সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট এই শক্তিশালী কার্যকরী কমিটি গঠন করা হয়েছিল। গতকাল শুক্রবারের অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা তোফায়েল আলম বাবর।

দারুল আমান মাদ্রাসা মিলনায়তনে কমিটির নব নির্বাচিত সভাপতি মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও শালধর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইদুল হক মজুমদার, দারুল আমান মাদ্রাসা কমপ্লেঙ্রে পরিচালক তোফায়েল আলম বাবর, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন, রাহবার'র নবনির্বাচিত সাধারণ সম্পাদক এনামুল করিম আজাদ প্রমুখ।

মানুষ ও সমাজের কল্যাণ, পরিবেশ রক্ষা,মাদকের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group