দাগনভূঞা প্রতিনিধিঃ
দাগনভূঞা পৌরসভার গুরুত্বপূর্ণ ৯ ওয়ার্ডের বাংলাবাজার সড়কের সংস্কার কাজ চলছে। দীর্ঘদিনের অবহেলিত রাস্তাটা সংস্কারে এলাকাবাসীর উচ্ছাস আগ্রহ ছিল অনেক। কিন্তু কাজ শুরুর পর থেকেই নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। কাজের শুরুতেই বালুর পরিবর্তে মাটি ও ইটের কনা ছাড়াই রাস্তার পুরুত্বের কাজ করেছেন ঠিকাদার।
কর্তৃপক্ষকে বার বার আবেদনের পরেও সঠিক সময়ে কাজ না করে বৃষ্টিতে মাটি খুঁড়ে আশপাশের বাড়ী দোকানের সামনে রেখে দেয়া হয়েছে। সেই মাটি দিয়েই অনেক স্থানে গর্ত ভরাট করা হয়েছে বলে অভিযোগ। তার পর এখন চলছে চুলার মাটি লেভেলের খোয়া দিয়ে কাজ।
এলাকাবাসীর কোন আবেদনকেই গুরুত্ব দিচ্ছেনা প্রভাবশালী ঠিকাদার। নোয়াখালীর এক সংসদ সদস্যের পরিচয়ে প্রভাব দেখানো ঠিকাদারের কাছে পৌরসভার কর্মকর্তাদের অনেকটা কোনঠাসা মনে হচ্ছে। পৌর ও উপজেলা প্রশাসনের নাকের ডগায় চলা এমন কাজে তারা রাখছেনা কোন প্রভাব।
দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তা মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |