| বঙ্গাব্দ
ad728
ad728

দাগনভূঞায় পল্লী উন্নয়ন দিবস পালিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-07-2026 ইং
  • 14 বার পঠিত
দাগনভূঞায় পল্লী উন্নয়ন দিবস পালিত
ছবির ক্যাপশন: দাগনভূঞায় পল্লী উন্নয়ন দিবস পালিত


দাগনভূঞা প্রতিনিধি:

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালন করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সমিতির সদস্যসহ শতাধিক মানুষ অংশ নেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও উচ্চমান সহকারী মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামান, মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, বিআরবিডির চেয়ারম্যান নজির আহাম্মদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দীন ও বিআরডিবির ভাইস চেয়ারম্যান রহিম উল্যাহ বাবুল প্রমুখ। সভা শেষে শ্রেষ্ঠ উপকারভোগীদের মাঝে পুরস্কার প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group