| বঙ্গাব্দ
ad728
ad728

নোয়াখালীতে চা খেতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-07-2026 ইং
  • 16 বার পঠিত
নোয়াখালীতে চা খেতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু
ছবির ক্যাপশন: নোয়াখালীতে চা খেতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্ধুদের সঙ্গে চা খেতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. নাজিম হোসাইন (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আবির নামে তাঁর এক প্রতিবেশী গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দশঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম হোসাইন উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া গ্রামের আটঘর এলাকার মিঝি বাড়ির আমিন উল্যার ছেলে। তিনি পেশায় একজন মোবাইল ফোন মেকানিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম ও তাঁর প্রতিবেশী আবির মোটরসাইকেলে করে আটঘর এলাকা থেকে দিঘীরপাড়ে চা খেতে যাচ্ছিলেন। পথে দশঘরিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে নাজিমের মৃত্যু হয়। আহত আবির ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, নাজিম গত তিন বছর ধরে চাটখিল পৌর মার্কেটের সুজন টেলিকম-এ মোবাইল ফোন মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। মাত্র এক দিন আগে তিনি চাকরি ছেড়েছিলেন। তাঁর পরিকল্পনা ছিল ঢাকায় গিয়ে আইফোন মেরামতের উন্নত প্রশিক্ষণ নিয়ে নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তোলার।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, নিহতের স্বজনরা এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে পুলিশকে জানাননি। আমরা খোঁজখবর নিচ্ছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group