স্টার লাইন ডেস্ক:
দীর্ঘ ১৮ বছর পর অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে গণতন্ত্রের নবযাত্রার ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফসিসিআই) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে হারুন-সাব্বির পরিষদ ভূমিধস বিজয় পেয়েছেন।
২৪ পদের বিপরীতে ২২ পদেই হারুন-সাব্বির পরিষদ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচনে হারুন-সাব্বির পরিষদ থেকে সাবরিনা চৌধুরী দ্বিতীয় সর্বোচ্চ ১৫৪ ভোট পেয়ে সাধারণ পরিচালক নির্বাচিত হয়েছেন। এসময় নবনির্বাচিত ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফসিসিআই) পরিচালনা পর্ষদের প্রথম নারী পরিচালক সাবরিনা চৌধুরী ভোটারসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আগামীতে জেলার ছয়টি উপজেলায় স্বতন্ত্র নারী উদ্যোক্তা তৈরী ও ব্যবসায়ীদের নতুনভাবে প্রশিক্ষণের আওতায় এনে একটি কার্যকর ফেনী চেম্বার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি কাজ করবো।
খোঁজ নিয়ে জানা যায়, সাবরিনা চৌধুরী ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানের সহধর্মিণী। এছাড়া 'সাবরিনা'স ক্রাফট'স নামে অনলাইন ভিত্তিক ব্যবসার সাথেও জড়িত থেকে সাবরিনা চৌধুরী সর্বোপুরি একজন সফল উদ্যোক্তা।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |