| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 31-08-2026 ইং
  • 21 বার পঠিত
ফেনীতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ছবির ক্যাপশন: ফেনীতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন


‎শহর প্রতিনিধি:

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম-সার্ধশতবর্ষ 'নজরুল বর্ষ' উপলক্ষে ফেনীতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

‎সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফেনী জেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: মো: আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার।

‎আবৃত্তি শিল্পী সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মদ মাহবুবুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো: নেছার আহমেদ, মো: জাকারিয়া ফারুক।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, "নজরুল আমাদের জাতীয় চেতনার বাতিঘর। তাঁর লেখনীতে আছে সাম্য, প্রেম ও বিদ্রোহের সমন্বয়। নতুন প্রজন্মকে নজরুল চর্চায় সম্পৃক্ত করতেই সারাদেশের মতো ফেনীতেও এই প্রতিযোগিতার আয়োজন।"

‎এবারের প্রতিযোগিতায় ৮টি বিভাগে শিক্ষার্থীরা অংশ নেবে। বিভাগগুলো হলো- নজরুল সংগীত, আবৃত্তি, অভিনয়, হামদ ও নাত, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, নৃত্য ও চিত্রাঙ্কন।

‎ফেনী সদর, দাগনভূঞা, সোনাগাজী, ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলার প্রায় ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে।

‎এতে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

‎উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group