স্টাফ রিপোর্টার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফেনী জেলা মহিলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ মশিউর রহমান বিপ্লব নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
গতকাল সন্ধ্যায় শহরের আইনজীবী সমিতি ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন হেলাল, তৌহিদুল ইসলাম তুহিন ও জাহাঙ্গীর আলম ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দা খালেদা আক্তার পলি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা রাশেদা আক্তার এবং সদস্য আমেনা আক্তার সেলি ও সৈয়দা আরিফা আক্তার লিমা।
একইদিন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশা নিধন ও পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম কর্মসূচির প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |