| বঙ্গাব্দ
ad728
ad728

এবি পার্টির ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে এ সরকারের কাছে আমাদের যে আশা ছিল, তা পূরণের সম্ভাবনা কম - মঞ্জু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-06-2026 ইং
  • 3814 বার পঠিত
এবি পার্টির ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে  এ সরকারের কাছে আমাদের যে আশা ছিল, তা পূরণের সম্ভাবনা কম - মঞ্জু
ছবির ক্যাপশন: এবি পার্টির ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে এ সরকারের কাছে আমাদের যে আশা ছিল, তা পূরণের সম্ভাবনা কম - মঞ্জু


স্টাফ রিপোর্টার:

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, “আমরা পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু যে পরিবর্তনের প্রত্যাশা ছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। আমরা রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন আশা করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত তার কোনো লক্ষণ দেখছি না। এমন একটি সরকার চেয়েছিলাম, যা কোনো দলের নয়, জনগণের সরকার হবে। কিন্তু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার আমাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ সরকারের কাছে আমাদের যে আশা ছিল, তা পূরণের সম্ভাবনা কম। ক্ষমতায় আসার আগে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বর্তমান কর্মকাণ্ডের মিল খুঁজে পাচ্ছি না। আমরা পরিস্থিতির পরিবর্তন চাই, নতুন কিছু দেখতে চাই।”

গতকাল শনিবার ফেনী শহরের মিজান রোডস্থ এবি পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত ফেনী পৌর শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেনী পৌর শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব রেজওয়ান খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকি, সদস্য সচিব ফজলুল হক এবং ওমান প্রবাসী নেতা নুর নবী নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, জেলা সদস্য জাহানারা আক্তার মনি, আহমেদ আলী নয়নসহ দলীয় নেতাকর্মীরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group