পরশুরাম প্রতিদিধি
পরশুরামে এ্যাম্বুল্যান্স করে মাদক পাচারের সময় দুজনকে আটক করেছে পরশুরাম মডেল থানা পুলিশ। এসময় ৫টি কাটুনের মধ্যে ১১৭ বোতল ৮৭.৭৫ লিটার ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ২ লক্ষ ৪৩ হাজার টাকা ও এ্যাম্বুল্যান্সের মূল্যসহ ১২ লক্ষ ৪৩ হাজার টাকা বলে জানিয়েছেন পুলিশ।
গতকাল শনিবার সকাল ৭.১৫ মিনিটে পরশুরাম মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম- ফেনী সড়কে নাসিম কলেজ সংলগ্ন স্থানে এ্যামুল্যান্সে অভিযান চালিয়ে এসব মদসহ ২ জনকে আটক করা হয়।
আটক ব্যাক্তিরা হলেন, পশ্চিম সাহেব নগর চৌধুরী বাড়ির আশ্রাফ আলীর ছেলে এ্যাম্বুল্যান্স চালক জসিম উদ্দিন (৫১) ও পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া মিজানুর রহমানের ছেলে মিনহাজুর রহমান (২১) প্রকাশ (অমি)।
পুলিশ জানায়, একটি এ্যাম্বুল্যান্সে ঢাকা মেট্রো-ছ-৭১৩৮৮১ গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িতে থাকা ব্যাক্তিদের হেফাজতে থাকা বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন পরশুরাম মডেল থানার পুলিশ উপপরিদর্শক এসআই নাসির উদ্দীন ও এ এসআই রাজিব বৈরাগীসহ পুলিশের সদস্যরা।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আশ্রফুল ইসলাম বলেন, এ্যাম্বুল্যান্সে করে অভিনব কায়দায় মাদক পাচারের সময় ১১৭ বোতল মাদক আটক করা হয়। আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬/১ এর ২৪ (খ) ৩৮/৪১ ধারায় গাড়িসহ মামলা দায়ের করা চলছে এবং অজ্ঞাত ব্যাক্তিদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত থাকবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |