| বঙ্গাব্দ
ad728
ad728

হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিলেন যুবলীগ সভাপতি

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 02-03-2026 ইং
  • 153 বার পঠিত
হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিলেন যুবলীগ সভাপতি
ছবির ক্যাপশন: হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিলেন যুবলীগ সভাপতি


পরশুরাম  প্রতিনিধি:

ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগ সভাপতি মো. ইয়াসিন শরীফ মজুমদার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। এ সময় তার বাম হাতে হাতকড়া ছিল।

নোমবার (২ মার্চ) সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়।

মো. ইয়াসিন শরীফ মজুমদার পরশুরামের দক্ষিণ কোলাপাড়া এলাকার উপজেলা পরিষদ সড়কের বাসিন্দা মো.রফিকুল ইসলাম মজুমদারের একমাত্র ছেলে। সে পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহিপালে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার হয়ে গত বছরের ২৫ আগষ্ট  থেকে ফেনী কারাগারে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে  মো. ইয়াসিন শরীফ মজুমদারের বাবা রফিকুল ইসলাম মজুমদার (৭৪) বার্ধক্যের কারণে নিজ বাড়িতে মারা যান। পরবর্তীতে পরিবারের আবেদনের পেক্ষিতে জেলা প্রশাসন তাকে তিন ঘণ্টার প্যারোলে মুক্তি দেয়।

পুলিশের একটি প্রিজন ভ্যানে করে পরশুরাম উপজেলার  সলিয়া ঈদগাহ মাঠে নেওয়া হয়। সেখানে সকাল ১১: টায় জানাজা শেষে বাবার লাশ সলিয়া পারিবারিক কবরস্থানে দাফনের জন্য নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জানাজার সময় যুবলীগ নেতার দুই পাশে দুজন পুলিশ সদস্য ছিলেন। তার বাম হাতে হাতকড়া লাগানো ছিল এবং একজন পুলিশ সদস্য দড়ি ধরে রেখেছিলেন। এছাড়া আশপাশে আরও কয়েকজন পুলিশ সদস্য অবস্থান করছিলেন।

পুলিশ সূত্র জানায়, গত বছরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহিফালে ছাত্র হত্যার ঘটনায় তার বিরুদ্ধে গত বছরের ১৮ আগষ্টে দায়ের করা হত্যা মামলায় ঢাকার থানমন্ডি থেকে গ্রেফতার হয়ে গত বছরের ২৫ আগষ্ট  থেকে ফেনী কারাগারে ছিলেন।

তার কয়েদি নম্বর ৩১৬৯/২০২৫

ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. জাকারিয়া বলেন, কারাবন্দি ইয়াসিন শরীফ মজুমদারের  পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করলে বিধি মোতাবেক তিন ঘন্টার জন্য পেরোলে মুক্তি দেওয়া হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group