| বঙ্গাব্দ
ad728
সকল খবর

পরশুরামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা

ফেনীর পরশুরাম উপজেলা-এর ৩ নং চিথলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব অলকার ঘোষ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ফেনী জেলা আমির মুফতি আব্দুল হান্নান।

বিস্তারিত...

সোনাগাজী উপজেলা এনসিপির কমিটি আহবায়ক মামুন ও সদস্য সচিব মোশাররফ

মো. আব্দুল্লাহ আল মামুনকে আহবায়ক ও মো. মোশাররফ হোসেনকে সদস্য সচিব করে এনসিপি সোনাগাজী উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে মুহাম্মদ আবু সাঈদের নাম ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

বাপার নতুন পরিচালনা পর্ষদ গঠন বাপা’র নির্বাহী সদস্য মাঈন উদ্দিন

কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) নতুন পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছে।

বিস্তারিত...

ফেনীতে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং শহীদ পরিবার, আহত যোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও বিশিষ্টজনদের সম্মানে ফেনীতে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ফেনীতে জামায়াতের পক্ষ থেকে ঈদ উপহার পেলো নিম্মআয়ের মানুষ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেনী শহরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্মআয়ের ব্যক্তিদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার শহরের চাড়িপুরের চৌধুরী বাড়ী মসজিদ প্রাঙ্গনে প্রধান অতিথি থেকে ঈদ উপহার বিতরন করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা। বিশেষ অতিথি ছিলেন জেলা আমীর মুফতি আবদুল হান্নান। ১১নং ওয়ার্ড আমীর জাকের হোসেন রুবেলের সভাপতিত্বে এসময় শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন চৌধুরী ফরহাদ, ওয়ার্ড সেক্রেটারি মোজ্জামেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

‎ফেনীতে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে চান তানজিয়া আফরিন এলিনা

‎ফেনীতে সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী হতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক তানজিয়া আফরিন এলিনা। তিনি পরশুরাম উপজেলার সলিয়া গ্রামের বাসিন্দা।

বিস্তারিত...

ফুলগাজী ও ছাগলনাইয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত আমীর

সম্প্রতি অগ্নিকান্ডে ফুলগাজী ও পরশুরামে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ভুক্তভোগী পরিবারের হাতে সহায়তা তুলে দেন ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান।

বিস্তারিত...

ফেনীর আজিম চবি এলএলএম অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলএলএম অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন ফেনীর ছাগলনাইয়ার কৃতি সন্তান অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী। বৃহস্পতিবার সংগঠনের সভাপতি শাহ মুহাম্মদ ইজাজ রহমান ও সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমান স্বাক্ষরিত পত্রে ১১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

বিস্তারিত...

ফেনীজেলা ছাত্র শিবিরের সভাপতি আরমান সেক্রেটারী সোহেল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সভাপতি ইমাম হোসেন আরমানকে সভাপতি ও আশরাফুল হক সোহেলকে সেক্রেটারী ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

ফেনীতে বিএনপির দুর্গে বাসা বেঁধেছে জামায়াত ফেনীতে লাফিয়ে বেড়েছে দাড়িপাল্লার ভোট

বেগম খালেদা জিয়ার পৈত্রিক জেলা ফেনীতে লাফিয়ে বাড়তে শুরু করেছে জামায়াতের ভোটের হার। বিগত নির্বাচনগুলোতে ফেনীতে জামায়াতের ভোটের হার প্রদত্ত ভোটের ২০ ভাগের নিচে থাকলেও এবার তা পৌঁছেছে ৩৯ ভাগে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ পূর্ববর্তী নির্বাচন সমূহের প্রাপ্ত হার বিশ্লেষন করে ফেনীতে ভোটের মাঠের এমন চিত্র উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছে; আওয়ামীলীগ সরকারের সময়ে ফেনীতে বিএনপির রাজনীতি খুটিয়ে খুটিয়ে চললেও সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা স্থায়ী রূপ নেয়। এসময় জেলার বিভিন্ন সাংগঠনিক কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার পরও নতুন কমিটি ঘোষণা করতে পারেনি দলটি। কিছু কিছু কমিটি বারবার আহবায়ক কমিটি ঘোষণা করেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি বিএনপি। অপরদিকে জামায়াতে ইসলামী রাজনৈতিক কর্মসূচীতে সক্রীয় থাকতে না পারলেও সাংগঠনিক কার্যক্রমে তাদের কোনরূপ স্থবিরতা ছিলোনা। এ সুযোগকে কাজে লাগিয়ে ফেনীর ৩টি সংসদীয় আসনে চাঙ্গা হয়ে উঠেছে জামায়াতে ইসলামী। এক সময়ে বিএনপির সাথে ভোটের মাঠে জামানত হারানো দলটির নেতারা এখন শক্তিশালী প্রতিদ্বন্দ্বি হিসেবে নিজেদের জানান দিয়েছে। আগামীতে স্থানীয় সরকারের যে কোন নির্বাচনেই বিএনপির সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুুতি নিচ্ছে জামায়াত। বিএনপির সাংগঠনিক নিয়ন্ত্রণ, অন্ত:কোন্দল নিরসন ও যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে না দিতে পারলে ক্রমেই ফেনীতে বিএনপির ভোট ব্যাংক জামায়াতের দখলে চলে যেতে পারে বলে মনে করছেন রাজণৈতিক বিশ্লেষকরা।

বিস্তারিত...

দাগনভূঞা জামায়াতের কর্মি সম্মেলন ও ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াত ইসলামি দাগনভূঞা পৌরসভার কর্মি সম্মেলন ও ইফতার মাহফিল সোমবার ২৩ শে ফেব্রুয়ারী স্থানীয় জমজম পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। পৌর আমির কামরুল আহসান এর সভা

বিস্তারিত...

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত আইনজীবী কল্যাণ পরিষদ প্যানেল সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর সমর্থিত আইনজীবী সম্প্রীতি পরিষদ প্যানেল পেয়েছে ৪টি পদ। একটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিস্তারিত...

ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group