| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলগাজীতে শিশুর রহস্যজনক মৃত্যু স্ত্রীর দাবি, স্বামী কোল থেকে ফেলে শিশুটিকে হত্যা করা হয়েছে

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-06-2026 ইং
  • 4865 বার পঠিত
ফুলগাজীতে শিশুর রহস্যজনক মৃত্যু  স্ত্রীর দাবি, স্বামী কোল থেকে ফেলে শিশুটিকে হত্যা করা হয়েছে
ছবির ক্যাপশন: ফুলগাজীতে শিশুর রহস্যজনক মৃত্যু স্ত্রীর দাবি, স্বামী কোল থেকে ফেলে শিশুটিকে হত্যা করা হয়েছে


ফুলগাজী প্রতিনিধি

ফুলগাজীতে জুনায়েদ আহম্মেদ নামে দুই মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনায় শিশুটির মা রুমা আক্তার বাদি হয়ে তার স্বামী সুলতান আহম্মদ (৫০) কে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই তাকে গ্রেপ্তার করে। স্ত্রীর দাবি স্বামী কোল থেকে ফেলে তার শিশু সন্তানকে হত্যা করেছেন। 

গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ফুলগাজী সদর ভেতরের বাজার এলাকায় এঘটনা ঘটে। তবে শিশুটির বাবা সুলতানের দাবি, শিশুটির কান্না থামাতে কোলে নিলে অসাবধানতাবসত কোল থেকে পড়ে তার সন্তানের মৃত্যুর ঘটনা ঘটে। 

পুলিশ ও শিশুটির মা জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শিশুটির বাবা সুলতান আহম্মদ বাসায় ঢ়ুকে। এসময় শিশুর কান্না থামাতে এক পর্যায়ে সুলতান তার স্ত্রী রুমার ওপর ক্ষিপ্ত হন। এক পর্যায়ে স্ত্রীকে দোকান থেকে জুস কিনে আনতে পাঠায়। জুস কিনে বাসায় ফিরে দেখেন তার দুই মাস বয়সী সন্তান জুনায়েদ কেবল শ্বাস নিচ্ছেন। তিনি দ্রুত হাসপাতালে নিতে চাইলেও স্বামী সুলতান কেবল বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে তিনি স্থানীয়দের সহায়তায় শিশু জুনায়েদকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রুমা আক্তার দাবি করেন, তার স্বামী সুলতান একজন মাদকাসক্ত। তিনি জুস আনতে দোকানে গেলে সুলতান তার দুই মাস বয়সী সন্তানকে কোল থেকে ফেলে হত্যা করেন। 

ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরুল ইসলাম দুই মাস বয়সী এক শিশু সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মাথার ডান পাশে ফুলা চিহ্ন দেখা গিয়েছে। তবে কি কারণে মৃত্যু হয়েছে  ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্মন্ধে কিছুই বলা যাচ্ছে না। 

তিনি বলেন, পুলিশের কাছে গ্রেপ্তারকৃত সুলতান আহম্মদ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ডাকঘর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর। নিহত শিশুটির মা রুমা আক্তারের বাড়ি একই উপজেলার বাহাড়তলা এলাকায়। জীবিকার প্রয়োজনে স্বামী-স্ত্রী ফুলগাজীতে বসবাস করে আসছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group