| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে পৌরসভায় ‘আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 10-06-2026 ইং
  • 392 বার পঠিত
পরশুরামে পৌরসভায়  ‘আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা
ছবির ক্যাপশন: পরশুরামে পৌরসভায় ‘আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা


‎পরশুরাম প্রতিনিধি

পৌরসভার হলরুমে বিশ্বব্যাংকের সহায়তায় এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (আরইউটিডিপি) আওতায় ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালার আয়োজন করে পৌর কর্তৃপক্ষ। 

‎গতকাল বুধবার সকালে কর্মশালায় সভাপতিত্ব করেন, পরশুরাম পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম শাফায়াত আখতার নূর।

‎বিশেষ অতিথি ছিলেন, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো মোশারফ হোসেন, পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ  মোহাম্মদ এমদাদুল ইসলাম, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আশ্রাফুল ইসলাম, ডিএসম, আরইউটিডিপি ও এলজিইডি টিম লিডার জেন্ডার স্পেশালিষ্ট সাজেদা বেগম, পরশুরাম পৌরসভার সহকারি প্রকৌশলী মোহাম্মদ আবদুল আলিম।

‎আরো বক্তব্য রাখেন, পরশুরাম পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, ফেনী জজ কোর্টের এপিপি এডভোকেট আবদুল আলীম মাকসুদ, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি এনামুল কাউসার প্রমুখ।

‎কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

‎প্রথম পর্যায়ে প্রকল্পটি ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের ৩৬টি জেলাকে অন্তর্তুক্ত করছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন, যার অর্ধেকই নারী। কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়কবাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবিলিক টয়লেট,  বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌরভবন নির্মাণসহ  আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে। 

‎কর্মশালায় পৌরসভার টাউন-লেভেল কোঅর্ডিনেশন কমিটি (টিএলসিসি) সদস্যবৃন্দ, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এম. টি. এস মেহমুদ, মোঃ হাসিবুল হক ও মাফবুদা পারভীন উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group