| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী পিটিআই'র ফরিদুল ইসলাম বিভাগীয় শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-06-2026 ইং
  • 686 বার পঠিত
ফেনী পিটিআই'র ফরিদুল ইসলাম   বিভাগীয় শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত
ছবির ক্যাপশন: ফেনী পিটিআই'র ফরিদুল ইসলাম বিভাগীয় শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত


স্টার লাইন ডেস্ক 

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন ফেনী পিটিআই'র কম্পিউটার অপারেটর মোঃ ফরিদুল ইসলাম।

গত বৃহস্পতিবার বাছাই কমিটির সভাপতি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার চট্টগ্রাম ড.  মোঃ জিয়াউদ্দীন ও সদস্য সচিব বিভাগীয় সহকারী পরিচালক ফাতেমা মেহের ইয়াসমিন কর্তৃক যৌথ স্বাক্ষরিত আদেশে তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।

এর আগে ২০১৩ সালে ফরিদুল প্রথম সরকারি চাকরিতে যোগদান করেন। বর্তমানে কর্মক্ষেত্রে  Administration for Service to People  নীতিকে ধারণ করে শতভাগ সততা ও নিষ্ঠার সাথে সেবা প্রদান করে আসছেন।

মোঃ ফরিদুল ইসলাম ১৯৮৭ সালের ১ মার্চ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২ নং বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা: বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম (অবসরপ্রাপ্ত মাদ্রাসা কর্মকর্তা)। মাতা: ফাতেমা বেগম (গৃহিণী)। 

ফরিদুল ইসলামের এই সাফল্যের পাশাপাশি তার তার স্ত্রী মোসাঃ কামরুননাহার (মুক্তা)-ও এ বছর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ‘শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা)’ নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে কুমিল্লা জেলাধীন চৌদ্দগ্রামের পদুয়া (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

ব্যক্তিগত জীবনে এই দম্পতি এক ছেলে ও এক মেয়ের জনক-জননী। বড় ছেলে আদিল ফারহান বিন ফরিদ দ্বিতীয় শ্রেণিতে এবং ছোট মেয়ে ফাবিহা আকসা বিনতে ফরিদ প্রাক-প্রাথমিক শ্রেণিতে অধ্যয়নরত।

কর্মক্ষেত্রে সততার এই স্বীকৃতি পাওয়ায় মোঃ ফরিদুল ইসলাম মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আরও নিষ্ঠার সাথে কাজ করার জন্য সকলের দোয়া কামনা করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group