দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞা উপজেলা ২ নং রাজাপুর ইউনিয়নের লতিফ পুর গ্রামে জায়গা সংক্রান্ত সালিশি বৈঠকে হামলার ঘটনায় ২ জন আহত হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। গত সোমবার রাত ১০ টার দিকে লতিফ পুর গ্রামে শেখ আহম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ ৩০ বছর থেকে জায়গা নিয়ে বিবাদী আবু সুপিয়ানদের সাথে বিরোধ চলে আসছিল। গত সোমবার বিরোধের বিষয়টি নিস্পত্তির জন্য সালিশি বৈঠক বসে, এতে এক পর্যায়ে কথা কাটাকটির মধ্যে বিবাধী আবু সুপিয়ান, লেদু মিয়া, সৌরভ, নাছির, সৈকত ও তাজুল ইসলাম সংঘবদ্ধ হয়ে বাদী আবুল কালাম ও প্রবাসী ওমর ফারুকের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে মাথায় আঘাত করে। এতে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে আহত আবুল কালামের স্ত্রী সায়মা আক্তার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জখমী প্রবাসী, ওমর ফারুক জানান, হামলাকারীরা দীর্ঘ দিন থেকে যখন যে দল ক্ষমতায় আসে সে দলের সাইনবোর্ড ব্যাবহার করে প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়।
তিনি আরো বলেন তাদের, মাদক ব্যবসা, মানুষের জায়গা দখল, ও অনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। আমরা আমাদের দখলীয় জায়গায় দীর্ঘ দিন থেকে বসবাস করলেও তারা তাদের জায়গা বলে দাবী করে জোর জবরদস্তি করে দখল নিতে চায়। আমরা এই বিষয়টি মিমাংসার জন্য বৈঠক বসলে সেখানে ১০- ১৫ জন আমি এবং আমার ভাইয়ের উপর হামলা করে, আমার মোটরসাইকেল ভাংচুর ও পকেটে থাকা ২ লক্ষ টাকা চিনতাই করে নিয়ে যায়। আমরা ওদের হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় ভুগছি।
হামলার বিষয়ে বিবাদী আবু সুপিয়ান ও নাছিরের পক্ষে, আলাউদ্দিন জানান, তারা সম্পর্কে আত্মীয়, সামান্য ১.৫ শতাংশ জায়গা নিয়ে আজকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় উভয় পক্ষের ৩ জন আহত হয়, সুপিয়ান ও নাছিরের মাথায় কোপ দিয়ে আঘাত করে ফারুক ও কালাম। আমরা চেষ্টা করছি সামাজিক ভাবে এটার মিমাংসা করে দিতে।
অভিযোগের বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান জানান, আমরা সায়মা আক্তারের একটা অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান, তদন্তে যারা অভিযুক্ত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |