| বঙ্গাব্দ
ad728
ad728

চৌদ্দগ্রামে ৬৬৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 17-05-2026 ইং
  • 1722 বার পঠিত
চৌদ্দগ্রামে ৬৬৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রামে ৬৬৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ


চৌদ্দগ্রাম প্রতিনিধি 

কুমিল্লার চৌদ্দগ্রামে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের মাঝে ১০ কেজি করে ভিজিএস চাল বিতরণ করা হয়েছে। 

গতকাল রোববার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পৌর কার্যালয়ে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোঃ নূরুল আমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ মজুমদার, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী এয়াছিন, বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, পৌর যুবদলের সদস্য সচিব বদিউল আলম খাঁ নোমান, পৌর সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরামসহ পৌর কর্মকর্তাবৃন্দ। 

পৌর সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম বলেন, গতকাল রোববার দুইটি ওয়ার্ডে ৬৬৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সব ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group