দাগনভূঞা প্রতিনিধি:
পৌরসভার আয়োজনে যানজট নিরসনকল্পে অংশীদারদের সাথে মতবিনিময় সভা গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, পৌর নির্বাহী অফিসার মো. শাহাদাৎ হোসেন, দাগনভূঞা থানার উপ-পরিদর্শক বলরাম চন্দ্র দাস, মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাকায়েত হোসেন, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, আতাতুর্ক হাইস্কুল মার্কেটের সভাপতি গিয়াস উদ্দিন, সাংবাদিক শওকত মাহমুদ, নিরাপদ সড়ক চাই দাগনভূঞা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল, সুগন্ধা বাস মালিক সমিতির প্রতিনিধি মিজানুর রহমান, সিএনজি সমিতির বাবলু প্রমুখ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |