| বঙ্গাব্দ
ad728
ad728

কোম্পানীগঞ্জে মাও. মোস্তফা সুফির ইন্তেকাল

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-05-2026 ইং
  • 278 বার পঠিত
কোম্পানীগঞ্জে মাও. মোস্তফা সুফির ইন্তেকাল
ছবির ক্যাপশন: কোম্পানীগঞ্জে মাও. মোস্তফা সুফির ইন্তেকাল


নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় প্রবীণ আলেম ও শিক্ষাবিদ হাজারো মানুষ’র ওস্তাদ মাওলানা মোহাম্মদ মোস্তফা সুফি (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তাঁর ছোট ছেলে মাওলানা আহমদ গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা মোস্তফা সুফি বসুরহাটের আশরাফুল উলূম (কওমি) মাদ্রাসার প্রধান শিক্ষক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি প্রায় ৫৮ বছর ধরে মাদ্রাসাটির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি স্থানীয় হাজারীহাট আলিম মাদ্রাসা থেকে দাখিল সম্পন্ন করেন। পরে ফেনীর সোনাগাজী দারুল উলুম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। ১৯৬৮ সালে তাঁর নানা মাওলানা মোজাফফর আহমদের স্থলাভিষিক্ত হয়ে আশরাফুল উলূম মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন তিনি।

সহজ-সরল জীবনযাপন ও ধর্মীয় অনুশাসনের প্রতি অনুরাগের কারণে স্থানীয়দের কাছে তিনি ‘সুফি’ নামে পরিচিতি লাভ করেন।

ব্যক্তিজীবনে তিনি ২ মেয়ে ও ৪ ছেলের জনক। তাঁর মেজো ছেলে আহমুদুল হাসান বর্তমানে একই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

মাওলানা মোস্তফা সুফির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর জানাজা ও দাফনের সময়সূচি পরে জানাজার নামাজ রাত ১০ টায় বসুরহাটের আশরাফুল উলূম (কওমি) মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group