| বঙ্গাব্দ
ad728
ad728

চৌদ্দগ্রামে দখল করা খাল পুনরুদ্ধার ও খননের দাবিতে নাগরিক কল্যাণ সংস্থার সংবাদ সম্মেলন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 03-05-2026 ইং
  • 312 বার পঠিত
চৌদ্দগ্রামে দখল করা খাল পুনরুদ্ধার ও খননের দাবিতে নাগরিক কল্যাণ সংস্থার সংবাদ সম্মেলন
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রামে দখল করা খাল পুনরুদ্ধার ও খননের দাবিতে নাগরিক কল্যাণ সংস্থার সংবাদ সম্মেলন


চৌদ্দগ্রাম প্রতিনিধি  

চৌদ্দগ্রামে অবৈধভাবে খাল দখলমুক্ত ও খননেনের দাবিতে নাগরিক কল্যাণ সংস্থার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার সকালে আল নুর হাসপাতালে দ্বিতীয় তলায় নাগরিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম বাদশা সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলেন, চৌদ্দগ্রাম বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি উপজেলা। উত্তরে কুমিল্লা জেলা সদর দক্ষিণে ফেনী জেলা সদর, পুবে ভারতের ত্রিপুরা রাজ্য ও রঘুনন্দন পাহাড়, পশ্চিমে ডাকাতিয়া নদী বেষ্টিত এ বিসতৃত জনপদ আমাদের চৌদ্দগ্রাম উপজেলা।

এ সময় একাত্বতা পোষণ করে দখলকৃত খাল পুনরুদ্ধার ও নতুনভাবে খননের বিষয়ে যৌক্তিক দাবি তুলে ধরে বক্তব্য রাখেন নাগরিক কল্যাণ সংস্থার সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. খোরশেদ আলম।

সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে প্রাচীন কাল থেকে কিছু ব্যতিক্রম ব্যতিত আমাদের এ জনপদ প্রাকৃতিক দুর্যোগ মুক্ত অঞ্চল হিসেবে পরিচিত। আমাদের শৈশব এবং কৈশোরে ও অতিবৃষ্টি এবং পাহাড়ি জলস্রোত এর কারণে বন্যা হতে দেখেছি কিন্তু তা ছিল ক্ষনস্থায়ী, সর্বোচ্চ ২৪ ঘন্টার বেশি সময় বন্যার পানির স্থায়িত্ব ছিল না। এভাবে দুর্যোগ মুক্ত থাকার প্রধান কারণ ছিল প্রাকৃতিক ভাবেই অবাধ ও পর্যাপ্ত পানি নির্গমনের ব্যবস্থা। সাম্প্রতিককালে আমরা অত্যন্ত বিস্ময় ও পরিতাপের সাথে লক্ষ্য করছি আমাদের এ নিরাপদ অঞ্চলটি পর্যায়ক্রমে অতি প্রাকৃতিক দুর্যোগ কবলিত জনপদে পরিনত হচ্ছে। ২৪ এর বন্যায় এ অঞ্চলের প্রত্যেকটি মানুষ কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানুষ ও গবাদি পশুর জীবন নাশ, ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি এবং ফসলাদির ক্ষতি সাধন, যা ছিল স্মরণকালের ভয়াবহ মানবিক বিপর্যয়। জলাবদ্ধতা ছিল দীর্ঘস্থায়ী। সকলে নিশ্চয় উপলব্ধি করতে পেরেছেন এ দূর্যোগ প্রাকৃতিক নয় এ হলো আমাদের তথা মানব সৃষ্ট দুর্যোগ। পানি নির্গমনের প্রধান উপায় যথা নদী, নালা, খাল, বিল কোথাও জবরদখল এর কারনে কোথাও এগুলো সংস্কার এর অভাবে ভরাট হয়ে যাওয়ায় আমাদের কে এধরণের দুর্যোগের মোকাবিলা করতে হচ্ছে। বর্তমান সরকার জাতীয় ভাবে অগ্রাধিকার ভিত্তিতে সারাদেশে খালখনন কর্মসূচি বাস্তবায়ন করছেন। আমরা এ সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও বন্যার পানি নির্গমনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আমাদের কে আসন্ন সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

এসময় আরও উপস্থিতি ছিলেন, নাগরিক কল্যাণ সংস্থার সদস্য: মো. ফারুক হোসাইন শামীম, কাজী মো. জাকির হোসেন, মাষ্টার আব্দুল কুদ্দুস, মিজানুর রহমান চৌধুরী টিটু, সাইফুল ইসলাম সুমন প্রমুখ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group