| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬ দীর্ঘ ২২ বছর পর প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ ভোটাভুটির আভাসে ব্যবসায়ীদের মাঝে উচ্ছ্বাস

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 27-04-2026 ইং
  • 520 বার পঠিত
ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬  দীর্ঘ ২২ বছর পর প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ ভোটাভুটির আভাসে ব্যবসায়ীদের মাঝে উচ্ছ্বাস
ছবির ক্যাপশন: ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬ দীর্ঘ ২২ বছর পর প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ ভোটাভুটির আভাসে ব্যবসায়ীদের মাঝে উচ্ছ্বাস


নুর উল্লাহ কায়সার: 

দীর্ঘ ২২ বছর পর ফেনী শহর ব্যবসায়ী সমিতিতে ভোটাভুটির একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল শনিবার পৃথকভাবে ২টি পূর্ণাঙ্গ প্যানেল মনোনয়নপত্র দাখিল করায় ব্যবসায়ীদের মাঝে উচ্ছ্বাসের সৃষ্টি হয়। এতে করে বছরের পর বছর সৃষ্টি হওয়া ভোট বিহীন নির্বাচনের বদনাম থেকে মুক্তি পেতে যাচ্ছে ফেনী শহরের ব্যবসায়ীদের এ সংগঠটি। 

জানা যায়, ২০০১ সালে ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক কার্যক্রম শুরু হয়। তখন ব্যবসায়ী রফিকুল ইসলাম আহবায়ক ও আলাল উদ্দিন আলাল সদস্য সচিবের দায়িত্ব পালন করে ২০০২ সালে নির্বাচন আয়োজন করেন। প্রথমবার অনুষ্ঠিত এ নির্বাচনে কামাল হাসান চৌধুরী প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। নির্বাচনে কবির আহমেদ ও মোশাররফ হোসেনকে পরাজিত করে বিজয় পান জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার ও ফারুক হারুন। পরবর্তীতে ২০০৪ সালের নির্বাচনে রফিকুল ইসলাম ও মোশারফ হোসেনকে পরাজিত করে পূনরায় সভাপতি নির্বাচিত হন জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার ও ফারুক হারুন। ২০০৭, ২০১০ ও ২০১৩ সালে টানা ৩ বার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ৫বারের সভাপতি সম্পাদকের দায়িত্বে হেট্টিক করেন জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার ও ফারুক হারুন। পরে ২০১৫ সালের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ফারুক হারুন সভাপতি ও আলাল উদ্দিন আলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৭ সালে সর্বশেষ বিনাপ্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হন মোশাররফ হোসেন ও পারভেজুল ইসলাম হাজারী। ২০১৭ সালের পর ২০২০ সালে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণার কথা থাকলেও তা হয়নি। পরে ২০২৪ সালের গণঅভ্যূত্থানের আগ পর্যন্ত ব্যবসায়ীদের এ সংগঠনের দায়িত্ব পালন করেন মোশাররফ-পারভেজুল ইসলাম হাজারী। গণঅভ্যূত্থানের পর সভাপতি-সাধারণ সম্পাদক আত্মগোপনে চলে যাওয়ায় জরুরী অবস্থায় আবশ্যকীয় কার্যক্রম পরিচালনার জন্য ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ৩ সদস্য বিশিষ্ট্য সমন্বয়ক কমিটি ঘোষণা করেন। ওই কমিটিতে ১৩ মাস যাবৎ দায়িত্ব পালন করেন, গিয়াস উদ্দিন হেলাল, মুশফিকুর রহমান পিপুল ও আবুল কালাম আজাদ। পরে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর জেলা প্রশাসক সাক্ষরিত একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আলাল উদ্দিন আলাল আহবায়ক, এডভোকেট নুরুল আমিন খান, সাংবাদিক একেএম আবদুর রহীম, ব্যবসায়ী মনছুর উদ্দিন খান, যোবায়ের আহাম্মদ, হরিপদ সাহা ও জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরীকে সদস্য করা হয়। উক্ত কমিটিকে ৩০ নভেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা হস্তান্তরের নির্দেশনা দেয়া হয়। কিন্তুু সমিতির নির্বাচনী কার্যক্রমে নানা জটিলতায় তা যথা সময়ে শেষ করা সম্ভব হয়নি। 

ফের আলোচনায় ৫ বারের বিজয়ী জুটি জিয়া-হারুনের প্যানেল

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল ভোটাভুটিতে অংশ নেয়ার কথা রয়েছে। তন্মধ্যে জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার-ফারুক হারুন প্যানেলের সভাপতি-সম্পাদক ইতোপূর্বে টানা ৫ বার ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দুই বার ভোটাভুটি ও বাকী ৩ বার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তারা বিজয়ী হয়ে ব্যবসায়ীদের স্বার্থে কাজ করেছেন। জিয়া উদ্দিন মিষ্টার ও ফারুক হারুন এ সমিতিতে টানা ২০০২ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সভাপতি-সম্পাদক ছিলেন। শক্তিশালী এ জুটি টানা একযুগ দায়িত্বপালনের পর ২০১৫ সালের নির্বাচনে ফারুক হারুন সভাপতি ও আলাল উদ্দিন আলাল সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 

জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার ও ফারুক হারুন প্যানেলে এবার প্রার্থী হয়েছেন, সহ-সভাপতি হাজী মহিউদ্দিন খান, মুহাম্মদ আবদুর রহিম ও আশ্রাফুল হায়দার, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক, জিয়া উদ্দিন জিয়া, কোষাধ্যক্ষ মজিবুল হক, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদুল মিল্লাত মুক্তা, জাহিদ হোসেন তানিম, প্রচার সম্পাদক ইফতেখার রাশেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নূর হোসেন সেলিম, ধর্ম বিষয়ক মাওলানা ওমর ফারুক, অনিল নাথ, দপ্তর সম্পাদক ইয়াকুব আলী। এছাড়াও সদস্য মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন, আমীর হোসেন চৌধুরী মোজাম্মেল, মো. আইয়ুব কমিশনার, মনির পাটোয়ারী, মীর শাহ আলম, ইদ্রিছ আলী, ওসমান গণি রাসেল, সাইফুল ইসলাম, নাসির উদ্দিন খোকন, ওমর ফারুক সজিব, আরিফ মোহাম্মদ শান্ত, মোশারফ হোসেন মুরাদ। 

জিয়া-হারুন প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী ফারুক হারুন বলেন, আমি ফেনী শহর ব্যবসায়ী সমিতিতে ২০০২ সাল থেকে টানা ২০১৩ সাল পর্যন্ত ১২ বছর জিয়া উদ্দিন আহমেদ মিষ্টারের সাথে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। পরে ২০১৫ সালে আমি সভাপতির পদে দায়িত্ব পাই। দীর্ঘ এ সময়ে ফেনী শহরের ব্যবসায়ীদের মাঝে শৃঙ্খলা ও আদর্শ প্রতিষ্ঠা, ব্যবসার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ, ব্যবসায়ীদের নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যাপক কাজ করেছি। আমাদের প্যানেলের সভাপতি প্রার্থী জিয়া উদ্দিন মিষ্টার সাহেবও ব্যবসায়ীদের স্বার্থে দিনরাত কাজ করেছেন। এখানকার ব্যবসায়ীরা আমাদের আন্তরিকতা, যোগ্যতা ও সততা সম্পর্কে আগে থেকেই অবহিত। সুতরাং তারা এবারের নির্বাচনেও আমাদের পূর্ণাঙ্গ প্যানেলে ভোট দিয়ে ব্যবসায়ীদের সেবা করার সুযোগ করে দেবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

নবীন প্রবীনের মিশ্রনে আত্মবিশ্বাসী মিলন-পিপুল প্যানেল

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে জিয়া-হারুন প্যানেল ও মিলন-পিপুল প্যানেল নামের দুটি পূর্ণাঙ্গ প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে। তন্মধ্যে জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার ও ফারুক হারুনের প্যানেল বিভিন্ন সময়ে শহর ব্যবসায়ী সমিতির সভাপতি-সম্পাদকের দায়িত্বে ছিলেন। অপর দিকে মিলন-পিপুল প্যানেল সরাসসি সভাপতি-সম্পাদকের দায়িত্বে না থাকলেও সমিতির অন্যান্য দায়-দায়িত্বে ছিলেন। দৃঢ মনোবলে আত্মবিশ্বাসী এ প্যানেলটি গঠনে নবীন প্রবীন ব্যবসায়ীদের সংমিশ্রন করা হয়েছে। বিশেষ করে এ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মুশফিকুর রহমান পিপুল ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। গণঅভ্যূত্থান পরবর্তী জেলা বিএনপির আহবায়ক ঘোষিত ব্যবসায়ী সমিতির সমন্বয়ক কমিটিতেও সদস্য থেকে তিনি ব্যবসায়ীদের স্বার্থে বলিষ্ট ভূমিকা রাখেন। এ প্যানেলের সভাপতি প্রার্থী নাছির উদ্দিন মিলনও কয়েকযুগ ফেনী শহরে ব্যবসা বাণিজ্যে সুনাম কুড়িয়ে কয়েকটি সংগঠনের দায়িত্ব পালন করে যাচ্ছেন। 

নাসির উদ্দিন মিলন ও মুশফিকুর রহমান পিপুল প্যানেলে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হচ্ছেন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ভূঞা, দিদারুল আলম ও খুরশিদ আলম। যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, ফরিদুল ইসলাম রাহাত, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হাসান বিপ্লব, এম.এ কাশেম, কোষাধ্যক্ষ ইমাম উদ্দিন, প্রচার সম্পাদক কামরুল হাসান, দপ্তর সম্পাদক সরাফ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু আহমেদ, ধর্ম সম্পাদক জসিম উদ্দিন ও দিপক চন্দ্র পাল, নির্বাহী সদস্য মোহাম্মদ আবুল হোসেন, কামরুল জামান মজুমদার, ইকবাল বাহার, পেয়ার আহমদ, মো. আজিম, কাজী শাহ আলম লিমন, আবদুল মতিন ভূঞা, মো. ফারুক, মো. বেলায়েত হোসেন, মো. শফিউল্যাহ ও আশিকুর রহমান। 

মিলন-পিপুল প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুশফিকুর রহমান পিপুল বলেন, ফেনী শহরের ব্যবসায়ীদের মাঝ থেকে নবীন ও প্রবীনদের নিয়ে আমাদের প্যানেলটি গঠন করেছি। আমাদের প্যানেল নিয়ে ব্যবসায়ীরা দারুণ উৎসাহী। আমি দীর্ঘদিন ফেনী শহরে ব্যবসায়ীদের জন্য কাজ করেছি। আমাদের প্যানেলের সভাপতি প্রার্থী নাছির উদ্দিন মিলন ফেনী শহরের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ও সংগঠক। আমরা আমাদের পূর্ণাঙ্গ প্যানেলে জয়ের ব্যাপারে আত্ম বিশ্বাসী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group