| বঙ্গাব্দ
ad728
ad728

দাগনভূঞায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 25-04-2026 ইং
  • 395 বার পঠিত
দাগনভূঞায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
ছবির ক্যাপশন: দাগনভূঞায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ


দাগনভূঞা প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃহষ্পতিবার সকালে দাগনভূঞা উপজেলা অডিটরিয়ামে উক্ত বীজ ও সার বিতরনী অনুষ্ঠানে প্রধন অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা কৃষি অফিসার কামরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার লুৎফুল হায়দার ভূঁইয়া।

অনুষ্ঠান শেষে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০০০ কৃষকের মাঝে উক্ত বীজ ও সার বিতরণ করেন অতিথিবৃন্দরা। 

উল্লেখ্য, প্রতিজন কৃষক যা পাবেন। বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group